কুতুব হিলালীর মুক্তির দাবিঃ ৩২ অভিবাসী লেখক-সাংবাদিক-বুদ্ধিজীবীর বিবৃতি
কুতুব হিলালীর মুক্তির দাবিঃ ৩২ অভিবাসী লেখক-সাংবাদিক-বুদ্ধিজীবীর বিবৃতি

গত ২২ মে, শুক্রবার, আমাদের জাতীয় ইতিহাসের রক্তিম স্মারক এবং মুক্তিসংগ্রামের অমোচনীয় সাক্ষী ধানমন্ডি বত্রিশের সেই বিক্ষত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বঙ্গবন্ধুর অকুতোভয় অনুরাগী, কবি কুতুব হিলালীকে।

কুতুব হিলালী কেবল একজন কবিই নন, তিনি চব্বিশের অভ্যুত্থান-পরবর্তী উত্তাল দিনগুলোর রাজপথের লড়াকু সৈনিক এবং অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন, প্রতিবাদী কণ্ঠস্বর।

কবির হাত থেকে কলম কেড়ে নেওয়া সম্ভব হলেও তাঁর চেতনাকে শৃঙ্খলিত করা যায় না। আমরা এই অমানবিক ও অন্যায্য গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে কবি কুতুব হিলালীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।

কানাডা থেকেঃ
সাংবাদিক সুমন রহমন,
লেখক সাইফুল্লাহ মাহমুদ দুলাল,
শিল্পী রাকীব হাসান,
ড শিশির ভট্টাচার্য্য,
মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমদ মাসুদ
কথাশিল্পী নাহার মনিকা,
সাংবাদিক মনিস রফিক,
কথাশিল্পী সালমা বাণী,
সাংবাদিক সুব্রত নন্দী,
মিডিয়া ব্যক্তিত্ব আসাদ নূর,
নির্মাতা নাদিম ইকবাল,
শিল্পী শ্যামল বসাক,
মিডিয়া ব্যক্তিত্ব ইসমাইল খোন্দকার,
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম
কবি আবিদ ফয়সল,
শিল্পী নাহিদ কবির,
প্রকৌশলী নওশের আলী
এবং লিটন মাসুদ।

অস্ট্রেলিয়া থেকেঃ
ছড়াকার অজয় দাশগুপ্ত,
সাংবাদিক ফজলুল বারী,
ড হাসনাত মিলটন
কবি সুমন তুহরান।

যুক্তরাজ্য থেকেঃ
অভিনেতা স্বাধীন খসরু,
কবি আতাউর রহমান মিলাদ,
কবি কাজল রশিদ,
ছড়াকার দিলু নাসের,
সম্পাদক গোলাম ফারুক রনি।

যুক্তরাষ্ট্র থেকেঃ
আবৃত্তিকার মিথুন আহমেদ,
অভিনেত্রী লুতফুল নাহার লতা,
শিল্পী মৃদুল আহমেদ,
কবি তামান্না জেসমিন,
লেখক-প্রকাশক হুমায়ুন কবীর ঢালী।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান