প্রকাশনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার বৈশাখী আয়োজন
প্রকাশনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার  বৈশাখী আয়োজন

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রকাশনা প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার আয়োজনে গান-কবিতা-আড্ডার পর ইলিশ-পান্তা ভোজন অনুষ্ঠিত হয়েছে| রমনা পার্কের তেঁতুল তলায় দৈনিক পূর্বাভাসের ভারপ্রাপ্ত সম্পাদক মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক সাহিত্যিক সালাহ উদ্দিন মাহমুদ|

 

জাতীয় সাংস্কৃতিকধারার ব্যবস্থাপনায় এতে গান-কবিতা আলোচনায় অংশ নেন সাউন্ডবাংলার পরিচালক কথাশিল্পী শান্তা ফারজানা, কবি বিমল সাহা, মিথিলা ফারজানা লোপা, দৈনিক পূর্বাভাসের সহ-সম্পাদক কবি ওয়াজেদ রানা, জাতীয় সাংস্কৃতিকধারার সদস্য বেলায়েত বাবলু, হামিদুর রহমান, মো. উজ্জল, মো. বাবুল মিয়া প্রমুখ|

 

প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন মাহমুদ বলেন, ‘ নিবিড়ভাবে বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করার জন্য নতুন প্রজন্মের প্রতিনিধিদের আরও আন্তরিক হতে হবে| সাউন্ডবাংলা নিরেট দেশীয় সংস্কৃতিকে লালন করে যে উদ্যোগ গ্রহণ করেছে; সেই উদ্যোগকে আরও প্রশস্ত করতে পারলে অনেক বেশি মানুষ সম্পৃক্ত হবে বলে আমি মনে করি|’

 

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, ‘ আমাদের আজকের আয়োজন শিল্প-সংস্কৃতি চর্চার অনন্য উদাহরণ হয়ে থাকুক| আশা করি আজ যারা এখানে উপস্থিত হয়েছেন; তারা অপসংস্কৃতি রুখে দিতে দৃঢ়ভাবে ভূমিকা রাখবেন|’



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান