আরিফুল ইসলামঃ লন্ডন,যুক্তরাজ্য: বাংলাভাষা,সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ ভাবে তুলে ধরার লক্ষ্যে আগামী ২৭ ও ২৮ জুন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ বইমেলা ২০২৬’ ।
দুইদিন ব্যাপী এই সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য (Sommilito Sahitya O Sangskritik Parishad Juktorajya)।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে লন্ডনের Brady Arts & Community Centre-এ (১৯২- ১৯৬ Hanbury Street, London E1 5HU)। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম।
আয়োজকদের মতে,
বইমেলাকে কেন্দ্র করে প্রবাসী বাংলা ভাষাভাষীদের জন্য একটি প্রাণবন্ত সাংস্কৃতিক মিলন মেলার পরিবেশ সৃষ্টি করা হবে। মেলায় থাকবে বই প্রদর্শনী ও বিক্রয়, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, কবিতা আবৃত্তি , সাহিত্য আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন সৃজনশীল আয়োজন।
বাংলাভাষা ও সাহিত্যপ্রেমীদের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
বিস্তারিত তথ্যের জন্যআগ্রহীরা
www.sommilitosspj.com ওয়েব সাইটে ভিজিট করতে পারেন
অথবা sommilitosspsj@gmail.com ই-মেইলে যোগাযোগ করতে পারেন।
