সাইফুল্লাহ মাহমুদ দুলাল এর কবিতা
সাইফুল্লাহ মাহমুদ দুলাল এর কবিতা
মৃদুল দাশগুপ্ত এবং ৩২ নম্বর বিপদ সংকেত

যখন প্রিয় রবীন্দ্র সঙ্গীত ভালো লাগে না, তখন
মৃদুল দাশগুপ্তকে মনে পড়ে।

যখন বাংলাদেশকে কোথাও খুঁজে পাইনা, তখন
ভারতবর্ষকে মনে পড়ে।

৩৬ দিনের জুলাই আর ২৬ দিনের আগস্টের সেই
আয়না ভাঙা বিভাজনের সময়
বত্রিশ নম্বর বিপদ সংকেতে
বাংলাদেশ, কলকাতা, রবীন্দ্র সঙ্গীত, মৃদুল দাশগুপ্ত
কাউকেই মনে পড়েনি।
-
টরন্টো, ৩ এপ্রিল ২০২৬

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান