শেকড়ে ফেরার মুহূর্তে - সালাহ উদ্দিন মাহমুদ
শেকড়ে ফেরার মুহূর্তে - সালাহ উদ্দিন মাহমুদ

জ্বালানি সংকট চরমে বন্ধ হয়ে গেছে সব শহরে বিদ্যুৎ নেই সপ্তাহজুড়ে মুদি দোকানে মালামাল নেই কোম্পানির সরবরাহ বন্ধ ঘরে খাবার যা ছিল, তা- শেষ শহরজুড়ে ভূতুড়ে পরিবেশ মোমবাতির আলোও ক্রমশ নিভে আসছে রাস্তায় কোনো গাড়ি নেই কোথাও যাওয়ার উপায় নেই এখানে পড়ে থাকলে নির্ঘাত না খেয়ে থাকতে হবে এভাবে কতদিন বেঁচে থাকা যায়? গ্রামের বাড়িতে গেলে হয়তো কিছু পাওয়া যাবে ভাবছে বশির গ্রামে মাটির চুলা আছে লাকড়ি আছে জমিতে ফসল আছে আরও কিছুদিন খেয়েপরে অন্তত বেঁচে থাকার আশা করা যায়

কিন্তু গ্রামের বাড়ি যাওয়ার উপায় কী? ঢাকা থেকে দূরপাল্লার গাড়ি সব বন্ধ গাড়িতেই যেখানে তিন ঘণ্টা লাগে হেঁটে গেলে কত ঘণ্টা লাগতে পারে তা জানা নেই বশিরের যত সময়ই লাগুক বাড়িতে যেতেই হবে শহরে অন্ধকারের সুযোগ নিয়ে চুরি-ডাকাতি বেড়ে গেছে ভয় হচ্ছে খুব স্ত্রীকে নিয়ে বেশি দুশ্চিন্তা তার

পরদিন সকালেই ফজর নামাজের পর হাঁটা শুরু করলো তারা কিছুদূর যেতেই মনে হলো পেছন থেকে একটা মিছিল আসছে শহরের অলিগলি থেকে বেরিয়ে আসছে মানুষ বৃদ্ধের হাত ধরে, শিশুকে কোলে নিয়ে বেরিয়ে আসছে তারা তারা ফিরছে শেকড়ের দিকে শহরের মায়া ছেড়ে যেতেই হবে বাস্তবতায় ফিরে যেতে হবে আদিম যুগে ফিরে যেতে হবে প্রস্তর যুগে


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান